সোনাগাজী প্রতিনিধিঃ
সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা বাজারে অবস্থিত ডাকবাংলা ল্যাবে অভিযান চালিয়ে ফার্মেসীর লাইসেন্স না থাকা এবং প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার আইনে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: ওবায়দুল হক, পিতা মৃত আব্দুস সালাম, মির্জাপুর, সোনাগাজীকে কোন লাইসেন্সের নবায়ন না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশের টিম উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |