ফুলগাজী প্রতিনিধি;
ফুলগাজীতে মহান ২১ ফেব্রুয়ারী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ফুলগাজী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনারে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরেই ফুলগাজী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, এছাড়াও ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন এবং সামাজিক সংগঠনের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবুল বশর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভুঞা, সদস্য সচিব নূরুল হুদা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রসুল, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব কাজী আবদুল আলীম বাবুসহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘটে
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |