নিজস্ব প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজারে বিএনপি'র দলীয় কার্যালয় সামনে ৫ শতাধিক নিম্ন ও মধ্যআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাঠাননগর ইউনিয়ন বিএনপির সদস্য শহিদ উল্ল্যাহ কালামের ব্যক্তিগত অর্থায়নে বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করাহয়।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু।
এই সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শুরুতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর খাদ্যসঙ্কট লাঘব এবং স্বস্তি দিতে এই উদ্যোগ নেয়া হয়। প্রতিটি বস্তায় আলু, পেঁয়াজ, ছোলা, মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়, যাতে একটি পরিবারের সদস্যরা রমজান মাসে সাহরি ও ইফতার নির্বিঘ্নে করতে পারেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মেদ বেলাল, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদিন জয়, ইউনিয়ন বিএনপির আহবায়ক সরওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী সেলিম, যুগ্ম আহবায়ক আবুল কালাম, জগলুল, কামরুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঁইয়া,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বোরহান মোল্লা,সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, সদস্য আবু সুফিয়ান, ফেনী ইউনিভার্সিটি ছাত্র দলের দপ্তর সম্পাদক জাফর উল্লাহ সহ ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী এক আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম নজনু বলেন, বিএনপি কথা দিয়ে কথা ভঙ্গ করে না। আমরা নির্বাচনের পূর্বে আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড সহ পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করা হবে ইতিমধ্যেই ইফতার সামগ্রী বিতরণ করছি। সামনে ঈদ উপহার বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড সহ সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে দেওয়া হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |