| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে মাছ নিধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 220830 বার পঠিত
সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে মাছ নিধন
ছবির ক্যাপশন: সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে মাছ নিধন


সোনাগাজী প্রতিনিধি: 

ফেনীর সোনাগাজীতে শুক্রবার গভীর রাতে রিফাতুল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বিত্তরা। শুক্রবার ভোররাতে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন-বাড়িয়া হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তিন বাড়িয়ার শহীদুল ইসলামের ছেলে স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত বসত বাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা খরচ করে মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার ভোররাতে অজ্ঞাত দূর্বিত্তরা পুকুরে বিষ ঢেলে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করে। 

এই ঘটনায় ক্ষতিগ্রস্থ রিফাতুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group