দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার ১০ এপ্রিল উপজেলার সিন্দুরপুর এলাকায় অবস্থিত ইকবাল ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |