| বঙ্গাব্দ
ad728
ad728

রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 343 বার পঠিত
রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবির ক্যাপশন: রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে খাস জমি দখল করে গড়ে ওঠা মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের একটি আস্তানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের বেদে পল্লীতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

প্রশাসন জানায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খাস জমি দখল করে বিলাসবহুল ঝুপড়ি ঘরের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। অভিযানে স্থাপনাটি ভেঙে ফেলা হয় এবং জমিটি দখলমুক্ত করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই আস্তানার কারণে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এর আগে গত রোববার বিকেলে চাটখিল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি এসির রিমোট, সিসিটিভি ক্যামেরা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাতটি মাদক মামলার আসামি ববিতা আক্তার সুমাইয়া (৩৫) পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তাঁর মেয়ে ও ভাগনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

প্রশাসন আরও জানায়, ওই স্থানের পাশ দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৪ লেন সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। ফলে অবৈধ দখল উচ্ছেদ করে উন্নয়নকাজ নির্বিঘ্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইউএনও মিজানুর রহমান বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। চার লেন সড়কের উন্নয়নকাজ নির্বিঘ্ন রাখা এবং এলাকাকে সামাজিক অপরাধমুক্ত করতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group