| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ২জনের মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-05-2026 ইং
  • 987 বার পঠিত
চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ২জনের মৃত্যু
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ২জনের মৃত্যু


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ঈশান চন্দ্র গ্রামের মোঃ দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) অপরজন ভবঘুরে পাগল (৩২) বছরের যুবক। 

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোর ৬ ঘটিকার সময় উপজেলার হারিসদ্দার সিরিজ ফ্যাক্টরির ও অপর ঘটনা ভোর ৭ ঘটিকার সময় পৌরসভা ডাকবাংলার সামনে। তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে উপজেলা হাড়ি সরদার এলাকায় শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না আক্তার কাজে যোগদানের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি অজ্ঞাত নামা গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়।  স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্  নিয়ে আসলে  চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল সাত ঘটিকায় সময় পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ডাকবাংলা এলাকায় ভবঘুরে (৩৫) বছরের এক যুবককে অজ্ঞাতামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েজরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন বলেন, সড়ক দুর্ঘটনা গুরুতর আহত মহিলা ও পুরুষ  হাসপাতলে আনার পূর্বেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। 

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নাজিম আহমেদ বলেন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ভবঘুরে (৩৫) বছরের যুবকের লাশ ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পান্না বেগমের লাশ  স্বজনরা বাড়িতে নিয়ে যায়। এই সংক্রান্তের দুইটি মামলা প্রক্রিয়াধীন আছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group