দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ৫ দিনব্যাপী ১৫২তম স্কাউট ইউনিট লিডার ও স্কাউট লিডার বেসিক কোর্স শেষে মহা তাবু জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। গত শনিবার রাতে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গনে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও ফেনী জেলা স্কাউট'স সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট দাগনভূঞা উপজেলার সভাপতি মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, স্বাগত বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা স্কাউট'র সম্পাদক খিজির আহমেদ পলাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের রত্নগর্ভা মা ও ইউএনও'র সহধর্মিণী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দসহ ১৫২তম স্কাউট ইউনিট লিডার ও স্কাউটস লিডার বেসিক কোর্সের সদস্যরা।
৫ দিনের প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকরা ৪২ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেন। তাবু জলসা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে বিতরণ করেন অতিথিরা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |