| বঙ্গাব্দ
ad728
ad728

১৬ বছরের অবহেলিত রাস্তাঘাট ২ বছরে শেষ করা হবে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-07-2026 ইং
  • 7 বার পঠিত
১৬ বছরের অবহেলিত রাস্তাঘাট ২ বছরে শেষ করা হবে
ছবির ক্যাপশন: পরশুরামে মাসিক সভায় এমপি মজনু ১৬ বছরের অবহেলিত রাস্তাঘাট ২ বছরে শেষ করা হবে


পরশুরাম প্রতিনিধি: 

পরশুরাম উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। 

উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) শাফায়াত আক্তার নূর, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশ্রাফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মণি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসার, শিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহীনি, ফায়ার সার্ভিসসহ রাজনৈতিক ব্যাক্তিবৃন্দ।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মজনু বলেন, আমি রফিকুল আলম মজনু কখনো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতন কাজ করব না। আমি এলাকার মানুষের জন্য কাজ করব, আমার দুর্সময় আসলে এলাকার মানুষ আমার জন্য কাজ করবে। আমি সেভাবে চলতে চাই। শুধু আমি না আমার পুরা বডি সবাই আমরা সেভাবে চলব। আর রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের কাজ করা হবে। ইনশাআল্লাহ ডেভেলপমেন্টের বিষয় আপনারা নিশ্চিত থাকতে পারেন। ১৬ বছরের অবহেলিত সকল রাস্তাঘাট ইনশাআল্লাহ আগামী দুই বছরের মধ্যে শেষ করা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমার লোক হলেও তাকে আইন ও নিয়ম মেনে চলতে হবে, দলের শৃঙ্খলা মানতে হবে, জনগণের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এমপি সাহেব কাউকে বলে না যে, এমপির নাম বেচে অমুকের জায়গায় দখল করো, অমুকের জমি দখল করো। সুতরাং যদি কখনো কোনো লোক আমার নাম দিয়ে কিছু করে বা সেখানে অন্যায় করে, আমি অনুরোধ করব ইউও ও ওসি সাহেবদেরকে আপনারা সাথে সাথে সেটা প্রতিরোধ করবেন। মনে রাখবেন, আমি আপনাদের পাশে আছি। গত কয়েকদিনের ছাগলনাইয়া একটা ঘটনা ঘটেছে এই বিষয়ে যারা জড়িত আছে তাদের অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group