| বঙ্গাব্দ
ad728
ad728

ফসলি জমির মাটি কাটা বিরুদ্ধে মধ্যরাতে অভিযানে ইউএনও

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 28-02-2026 ইং
  • 323 বার পঠিত
ফসলি জমির মাটি কাটা বিরুদ্ধে মধ্যরাতে অভিযানে ইউএনও
ছবির ক্যাপশন: ফসলি জমির মাটি কাটা বিরুদ্ধে মধ্যরাতে অভিযানে ইউএনও


চাটখিল প্রতিনিধি: 

নোয়াখালীর চাটখিলে রাতের আঁধারে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযানে নেতৃত্ব দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে মাটি দস্যুরা ফসলি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর (ভেকু) ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় সড়কে চলমান একটি মাটিবাহী ট্রাককে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে ট্রাকটি আটক করেন। পরে ট্রাক চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রশাসন জানিয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group