| বঙ্গাব্দ
ad728
ad728

মনুরহাট বাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-07-2026 ইং
  • 8 বার পঠিত
মনুরহাট বাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: মনুরহাট বাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা


ছাগলনাইয়া প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মনুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহেরের গত রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সন্ধ্যায় সভায় বাজারে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ওসি আবু তাহের মাদক ও অপরাধ দমনে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর একান্ত সচিব এবং মনুরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাফর হোসেন মজুমদার, সহ-সভাপতি আবদুল মুনাফ মেম্বার, তোয়ালেব মাহমুদ পফন, মমিন হোসেন ভূইয়া, কোষাদক্ষ্য মোঃ কপিল উদ্দিন, প্রচার সম্পাদক কাউসার হামিদ সিকদার পিনু, সদস্য আবদুল্লাহ আল ফয়সাল, আবদুল হাই, বুলবুল করিম।

এছাড়া বাজার পরিচালনা কমিটির সদস্য ও মনুরহাট বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group