স্টার লাইন ডেস্ক:
ফেনী পৌরসভা আওতাধীন বিভিন্ন সড়কে পৌর কতৃপক্ষের অনুমোদন ছাড়া বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণের জন্য গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ ইং তারিখে পৌরসভা কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রকাশিত গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর দ্বারা ৯৮ এর আলোকে প্রণীত কর তফসিল ২০১৪ এর অনুচ্ছেদ (০৭) অনুযায়ী নির্ধারিত হারে বিজ্ঞাপনের উপর সাইনবোর্ড কর আরোপের বিধান রয়েছে। উক্ত বিজ্ঞাপন কর প্রতি বছরের প্রারম্ভে পরিশোধ করিতে হয়। কিন্তু সরেজমিনে পরিদর্শনে লক্ষ্য করা যাচ্ছে যে, সে অত্র পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বিলবোর্ড/সাইনবোর্ড এবং ভবনের দেয়ালে ও বাউন্ডারিওয়ালে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। অথচ সরকার কর্তৃক নির্ধারিত হারে পৌর কর পরিশোধ করছেন না। ফলে পৌরসভা তার কাঙ্খিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্যক্তি বিশেষ এর সুবিধা ভোগ করছেন। যাহা সরকারী আইন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান পরিপন্থি।
এমতাবস্থায়, ফেনী পৌরসভাধীন এলাকায় যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা ভবন মালিক কর্তৃক বিলবোর্ড, সাইনবোর্ড ও বিজ্ঞাপন প্রচার করছেন তাদেরকে অত্র নোটিশ প্রাপ্তির ১৫ (পনেরো) দিনের মধ্যে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে সাইনবোর্ড কর পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ফেনী পৌরসভা প্রশাসক নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উপরোক্ত নির্দেশ অমান্য কারীর সাইনবোর্ড-বিলবোর্ড বাজেয়াপ্ত করে পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |