স্টার লাইন ডেস্ক:
প্রবাসীদের সমস্যা দূরীকরণ, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনগুলোকে সক্রীয়করণ, ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন'র সাথে সাক্ষাৎ করেছেন কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশীস এর নির্বাহী পরিচালক এস এম হুমায়ুন পাটওয়ারী। গত সোমবার সন্ধায় বঙ্গভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টিকল্পে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনা, বাংলাদেশ হাই কমিশনগুলোকে সক্রীয়করণ, ফেনী অঞ্চলে উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আধুনিক মেডিকেল কলেজ ও পুর্নাঙ্গ সরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা ও সহযোগিতার আশ্বাস দেন এবং আলোচ্য বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করবেন বলে জানান।
জনাব হুমায়ুন পাটওয়ারী জাতিসঙ্ঘের ৮১তম অধিবেশনে সভাপতি প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর পক্ষে সমর্থন দানের জন্য ৪০ দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের নিকট ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশীস এর চিঠি প্রদানের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও রাষ্ট্রপতির শারীরিক অবস্থা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি সৌজন্য স্মারক (টোকেন অব লাভ) হিসেবে হুমায়ুন পাটওয়ারীর হাতে উপহার তুলে দেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |