| বঙ্গাব্দ
ad728
ad728

ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 561 বার পঠিত
ঢাকাস্থ ফেনী জেলা এসএস সি ৯৩, এইচএস সি ৯৫ ব্যাচের  ইফতার  অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: এইচএস সি ৯৫ ব্যাচের ইফতার অনুষ্ঠিত


স্টার লাইন ডেস্ক:

ফেনী জেলা এস এস সি ৯৩,এইচএসসি ৯৫  ঢাকাস্থ ফেনীর বন্ধুদের  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে এডমিন মোঃ ইসমাইল নাসির'র  সভাপতিত্বে মনজুরুল আলম টিপুর  সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা  বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আইনজীবী  অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল ,   লেবার কোট বার এসোসিয়েশন'র সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মহসিন মজুমদার, আন নুর প্যাকেজিং এর  স্বত্বাধিকারী ও আয়োজক কমিটির আহবায়ক  মোঃ জসীম উদ্দিন,  চায়না মেরিন কোম্পানীর চেয়ারম্যান নূরুল কাদের, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক  জহির উদ্দিন ভূঁইয়া কপিল,  সদস্য সচিব  মনির ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন,  জহিরুল আলম স্বাধীন।

এসময় আরও বক্তব্য রাখেন, হামিম ওয়াহিদ, হাসান তালুকদার প্রমুখ। অসুস্থ বন্ধুদের ও বন্ধুদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group