| বঙ্গাব্দ
ad728
ad728

খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব - জয়নাল আবেদীন এমপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 136412 বার পঠিত
খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব  - জয়নাল আবেদীন এমপি
ছবির ক্যাপশন: খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব - জয়নাল আবেদীন এমপি


স্টাফ রিপোর্টার

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভিপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি বালিকাদের খেলাধুলায় অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলায় মনোযোগী হলে যুবসমাজ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে মাদকের বিস্তারে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গতকাল শুক্রবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে  বাফুফের আয়োজিত অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে ও ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে  ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন সরকার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাফুফের সদস্য ও টুর্ণামেন্টের ম্যাচ কমিশনার মো. মোস্তফা, মো. ফেরদৌস রাহুল, বাফুফের ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলালসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক তৌহিদুল ইসলাম তুহিন।

ফাইনাল খেলায় খাগড়াবাড়ি বালিকা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে রাঙ্গামাটি বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group