| বঙ্গাব্দ
ad728
ad728

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 128 বার পঠিত
ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণ
ছবির ক্যাপশন: ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা’র পুরস্কার বিতরণ


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫ খ্রি. এর নগদ টাকা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেছে সংগটনটি। 

শনিবার (১৮ এপ্রিল) শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব আবু জাফর মোহাম্মদ হারুন এবং কে আর কে গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইত্যাদি ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য জনাব কাজী আছাদ উল্যাহ দিদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব এবং ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এর উপদেষ্টা জনাব আবু নাছের টিপু।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইত্যাদি ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য জনাব মোঃ কামরুল হাসান বাবু।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group