দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, সাব-রেজিস্ট্রার মো. অকিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, যুব উন্নয়ন অফিসার মো তফাজ্জল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
ওইদিন সকালে ভূমিসেবা মেলার উদ্বোধন উপলক্ষে র্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |