| বঙ্গাব্দ
ad728
ad728

মুহুরী নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কে নদীপাড়ের মানুষ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 303 বার পঠিত
মুহুরী নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ   মেরামত না হওয়ায় আতঙ্কে নদীপাড়ের মানুষ
ছবির ক্যাপশন: মুহুরী নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত না হওয়ায় আতঙ্কে নদীপাড়ের মানুষ


পরশুরাম প্রতিনিধি: 

ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন দীর্ঘ ২ বছরেও সংস্কার না হওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ২০২৪-২৫ সালের ভয়াবহ বন্যায় বাঁধের বিভিন্ন স্থানে যে ভাঙন সৃষ্টি হয়েছিল, তা আজও মেরামত করা হয়নি। ফলে বর্ষা মৌসুম এলে কিংবা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলেই নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়দের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর, উত্তর শালধর ও কিসমত শালধর এলাকায় বাঁধের পরিস্থিতি অত্যান্ত নাজুক। গত ২ বছর ধরে ভাঙন কবলিত স্থানগুলো দিয়ে বর্ষার পানি অনায়াসেই লোকালয়ে ঢ়ুকে পড়ছে। 

এলাকাবাসীর অভিযোগ, বার বার দাবি জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধ সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বাঁধ সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।  ভাঙা বাঁধ দিয়ে পানি ঢ়ুকে প্রতিবছর ঘরবাড়ি, গবাদিপশু এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ওই এলাকার প্রধান আয়ের উৎস কৃষকদের চাষাবাদ। বাঁধ মেরামত না হওয়ায় ফসলহানির ভয়ে অনেকেই কৃষিতে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।

এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ মনসুর জানান বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্ষা আসার আগেই সংস্কার করা দরকার। অন্য এক বাসিন্দা বলেন এবার বাঁধ ভাঙলে আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে যাবে। 

স্থানীয়রা বলেন, মুহুরী নদীর বাঁধ পরশুরামের মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত পরশুরামবাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group