স্টার লাইন ডেস্ক:
ফেনীতে অনূর্ধ্ব ১৪ বালক ও বালিকাদের অংশগ্রহণে অ্যাথলেটিঙ্ ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা" - এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: বকতিয়ার রহমান গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর। উক্ত প্রতিযোগিতা দেখতে ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, উক্ত প্রতিযোগিতায় সোনাগাজীর দশটি স্কুলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বালক ও বালিকাদের দুটি করে মোট চারটি গ্রুপে ২২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |