| বঙ্গাব্দ
ad728
ad728

২২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ ভোট দিবেন ফেনীর ব্যবসায়ীরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-05-2026 ইং
  • 10605 বার পঠিত
২২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায়  আজ ভোট দিবেন ফেনীর ব্যবসায়ীরা
ছবির ক্যাপশন: ২২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজ ভোট দিবেন ফেনীর ব্যবসায়ীরা


স্টাফ রিপোর্টার

দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন। আজ শনিবার ফেনী সেন্ট্রাল হাই স্কুলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শহরের ব্যবসায়ীদের মাঝে বিপুল উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট প্রদানের জন্যও প্রস্তুত রয়েছেন ব্যবসায়ীরা।

নির্বাচনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ছিল প্রার্থীদের শেষ প্রচার-প্রচারণার দিন। এদিন দুটি প্যানেল পৃথকভাবে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ ও গণসংযোগ করেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণা চালান।

এদিন বিকেল ৩টায় শহর ব্যবসায়ী সমিতির ৫ বারের নেতৃত্বাধীন জিয়া-হারুন পরিষদের উদ্যোগে বড় বাজারের সওদাগর পট্টি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্যানেলের প্রার্থীরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এসময় সাংগঠনিক সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী জিয়া উদ্দিন মিস্টার, সাধারণ সম্পাদক প্রার্থী মো. ফারুক হারুন, সহ-সভাপতি প্রার্থী হাজী মহিউদ্দিন খান, মাওলানা আব্দুর রহিম ও আশরাফুল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী জিয়া উদ্দিন জিয়া, কোষাধ্যক্ষ প্রার্থী মুজিবুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক প্রার্থী সাইদুল মিল্লাত মুক্তা ও জাহিদ হোসেন তানিম, প্রচার সম্পাদক প্রার্থী ইফতেখার রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক প্রার্থী মাওলানা ওমর ফারুক ও অনিল নাথ, দপ্তর সম্পাদক প্রার্থী ইয়াকুব আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য প্রার্থী মো. আইয়ুব কমিশনার, মীর শাহ আলম, মনির পাটোয়ারী, নাসির উদ্দিন খোকন, সাইফুল ইসলাম, মো. ইদ্রিস আলী, ওমর ফারুক সজিব, মোশাররফ হোসেন মুরাদ, আরিফ মোহাম্মদ শান্ত ও ওসমান গনি রাসেল।

অন্যদিকে একইদিন সন্ধ্যায় খদ্দরপট্টি রোডে মিলন-পিপুল পরিষদের ছাতা প্রতীকের প্রার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মো. ইকবাল হোসেন ও ফরিদুল ইসলাম রাহাতের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শহর ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ছাতা প্রতীকের সভাপতি পদপ্রার্থী নাসির উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুশফিকুর রহমান পিপুল, সহ-সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ ভূঞা, দিদারুল আলম ও খুরশিদ আলম।

এছাড়াও বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. এমদাদুল হাসান বিপ্লব ও এম এ কাশেম, কোষাধ্যক্ষ প্রার্থী ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক প্রার্থী কামরুল হাসান, দপ্তর সম্পাদক সরাফ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী আবু আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক প্রার্থী জসিম উদ্দিন ও দীপক চন্দ্র পাল।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, কামরুল জামান মজুমদার, ইকবাল বাহার, পেয়ার আহমদ, মো. আজিম, আবদুল মতিন ভূঞা, মো. ফারুক, মো. বেলায়েত হোসেন, মো. শফিউল্যাহ ও আশিকুর রহমানসহ শহরের বিভিন্ন শাখা রোড কমিটির ব্যবসায়ীরা।

সমাবেশে সভাপতি পদপ্রার্থী নাসির উদ্দিন মিলন বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে ৮ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব দফার মধ্যে রয়েছে ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক ও পরিচ্ছন্ন ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, চাঁদাবাজি ও হয়রানি নির্মূল, ডিজিটাল ও স্মার্ট সমিতিতে রূপান্তর, আপদকালীন জরুরি সহায়তা তহবিল গঠন, ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন।

তিনি বলেন, এই ৮ দফাকে সামনে রেখেই আগামীর ফেনী শহর ব্যবসায়ী সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে।


সুষ্ঠু ও শান্তিপূর্ন ভোটে দৃষ্টান্ত গড়ার প্রত্যাশা

শহর প্রতিনিধি

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার ও অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাং আলমগীর চৌধুরী বলেছেন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিসহ ভোটকেন্দ্রে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সকল ভোটারকে নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণের জন্য ১০টি বুথ ও ২০টি স্টেশন রাখা হয়েছে। কেন্দ্র পরিচালনায় দায়িত্ব পালন করবেন একজন প্রিজাইডিং অফিসার, ১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২০ জন পোলিং অফিসার। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৬০ জন।

এছাড়া সার্বিক পরিস্থিতি মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ সদস্য ও সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা কেন্দ্রে অবস্থান করবেন।

ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিত থাকার কথাও রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group