| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী মডেল থানা পুলিশের অভিযান ধর্মপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-06-2026 ইং
  • 262 বার পঠিত
ফেনী মডেল থানা পুলিশের অভিযান  ধর্মপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার
ছবির ক্যাপশন: ফেনী মডেল থানা পুলিশের অভিযান ধর্মপুর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার


সদর প্রতিনিধি: 

ফেনীতে ৭ লাখ টাকা মুল্যের ১০ বান্ডেল গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাত্রে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন এলাকা থেকে এ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে ফেনী মডেল থানা পুলিশ। এসময় প্রকল্পের ১৫ নং ঘরের পশ্চিম পাশ থেকে ১০ বান্ডেল গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি দেখে পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি জামাল উদ্দিন। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, উদ্ধারকৃত ১০ বান্ডেল গাঁজার ওজন ৭০ কেজি। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় জামাল উদ্দিন ও আজিম নামের দুই ব্যক্তিকে আসামী দিয়ে মামলা রেকর্ড করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group