| বঙ্গাব্দ
ad728
ad728

২০ বছরেও হয়নি মনে হত্যার বিচার,দ্রুত বিচার চায় পরিবার

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 21-02-2026 ইং
  • 150 বার পঠিত
২০ বছরেও হয়নি মনে হত্যার বিচার,দ্রুত বিচার চায় পরিবার
ছবির ক্যাপশন: ২০ বছরেও হয়নি মনে হত্যার বিচার,দ্রুত বিচার চায় পরিবার


নিজস্ব প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদুল হাই মুন্না হত্যার ২০ বছর আজ। ২০০৬ সালে ২০ ফেব্রুয়ারি রাত ৯টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মুন্না।

ঘটনার দিন ছাগলনাইয়া পৌর শহরের আজিজিয়া মাদ্রাসার পাশে হাসান টিম্বারস এন্ড ফার্ণিচার নামে একটি দোকানে গল্পরত ছিলো মুন্না। এসময় একটি ছাই রঙয়ের প্রাইভেট কার হাসান টিম্বারের সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে উঠার আগেই গাড়ী থেকে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীরা নেমে মুন্নার পেটে ও বুকে গুলিবিদ্ধ করে। সাথে সাথে মুন্না রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মুন্নাকে মৃত ঘোষণা করেন।


তবে ২০ বছর পূর্ণ হলেও মুন্না হত্যার বিচারকার্য শেষ হয়নি। চরম হতাশা প্রকাশ করেছেন হত্যা মামলার বাদি মুন্নার স্ত্রী ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার রুমা। দ্রুত এ মামলার রায় প্রকাশের পাশাপাশি হত্যাকারীদের বিচারের দাবি জানান মুন্নার স্ত্রী রাশেদা আক্তার রুমা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group