দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের শিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়জুল আজীম নোমান , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, দাগনভূঞা পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী সাইফুর রহমান স্বপন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, দাগনভূঞা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ ইকবাল, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন প্রমুখ। দেশ ও মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া পরিচালনা করেন আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ এনায়েত উল্যাহ।
শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |