| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার’র ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-08-2026 ইং
  • 7 বার পঠিত
ফেনী চেম্বার’র ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার’র ‘ক্লিন ফেনী’ কর্মসূচি অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা প্রশাসনের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ‘ক্লিন ফেনী’ কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ফেনী চেম্বারের কার্যালয়ের সামনে সংগঠনের ব্যানারে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন অর রশীদ, জুনিয়র সহ-সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, পরিচালক নুর উদ্দিন, আব্বাছ ফারুক ভূঁইয়া, শারাফাত হোসেন চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস আলী, আরিফুল ইসলাম মাহমুদ এবং মোহাম্মদ আবু তালেব মজুমদার টিটু প্রমূখ ।

চেম্বার সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ‘ক্লিন ফেনী’ কর্মসূচির অংশ হিসেবে চেম্বার কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ঝোপঝাড় পরিষ্কার, আগাছা অপসারণ এবং ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করা হয়। তবে টানা বৃষ্টিপাতের কারণে এদিন সংক্ষিপ্ত পরিসরে অভিযান পরিচালনা করা হয়।

চেম্বারের নেতৃবৃন্দ জানান, আবহাওয়া অনুকূলে এলে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, বাজারসহ জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইড স্প্রে কার্যক্রমসহ অন্যান্য পরিকল্পিত কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

তারা বলেন, সবার সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ফেনী গড়ে তোলা সম্ভব। এতে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, রোগবালাই কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group