মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় যোগদান করেছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। ওসি কাজী নাজমুল হক কুমিল্লা জেলার বরুডা থানায় বদলি হওয়ার পর গতকাল তিনি জোরারগঞ্জ থানায় যোগদান করেছেন। তিনি নারায়নগঞ্জ সদর মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের (আব্দুল হাই মল্লিক ও নাজমুল হাসান অভি কমিটি) কার্যনির্বাহী সদস্য ছিলেন আব্দুল হালিম। তিনি দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন এবং পরবর্তীতে স্টাফ রিপোর্টার (ক্রাইম) ছিলেন। রাজনীতি আর সাংবাদিকতার নেশা থাকলেও বাস্তবতা, পারিবারিক চাপ আর নেতাদের পরামর্শে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
চাকুরী সুবাদে তিনি দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। জোরারগঞ্জ থানায় ইতোপূর্বে ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাঁকে এই থানায় ওসি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
মিরসরাই উপজেলার মধ্যে জোরারগঞ্জ থানা নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এই থানার অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, প্রতিবেশী দেশের সাথে সীমান্ত, ফেনী নদীর পাড়ে গড়ে উঠা বালু ব্যবসার ফলে এখানে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় থাকতে হয়। তিনি যেহেতু এই এলাকায় পূর্বে দায়িত্ব পালন করেছেন আশা করছি তাঁর অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জোরারগঞ্জ থানার সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
নবাগত ওসি আব্দুল হালিম বলেন, আমি ওসি হিসেবে সদ্য জোরারগঞ্জ থানায় যোগদান করেছি। এলাকার আইনশৃঙ্খলা উন্নতি, মাদক, সন্ত্রাস সহ অপরাধমূলক কর্মকান্ড রোধে কঠোরভাবে দায়িত্ব পালন করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |