| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত সহ ১১ দলের লিফলেট বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-04-2026 ইং
  • 755 বার পঠিত
ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে   জামায়াত সহ ১১ দলের লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: ফেনীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত সহ ১১ দলের লিফলেট বিতরণ


শহর প্রতিনিধি:

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে জামায়াতের নেতৃত্বাধিন ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। 

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ, জেলা যুগ্ম সেক্রেটারি মাওলানা আজিজ উল্যাহ আহমদী, এবি পার্টির জেলা সভাপতি মাস্টার আহসান উল্যাহ ও জেলা সেক্রেটারি ফজলুল হক, ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মোঃ ইসমাইল, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, বর্তমান সরকার গণভোটের পক্ষে অবস্থানের কথা বলে ক্ষমতায় আসলেও পরবর্তীতে সেই রায়কে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশের সচেতন জনগণ এ ধরনের কর্মকাণ্ড কখনো মেনে নেবে না।

তিনি অবিলম্বে গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান এবং এ বিষয়ে বিলম্ব হলে কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করেন।

সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group