| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের ফুটবল উৎসব

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 6 বার পঠিত
ফেনী ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের ফুটবল উৎসব
ছবির ক্যাপশন: ফেনী ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের ফুটবল উৎসব


স্টাফ রিপোর্টার:

ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শুরু হয়েছে ‘সিএসই ফেস্ট: ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’। ‘ওয়ান ডিপার্টমেন্ট, ওয়ান স্পিরিট’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গত সোমবার।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মাসুদুল হক চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ আফসার উদ্দিন, বিভাগের অন্যান্য শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

সিএসই অ্যাসোসিয়েশন অব ফেনী ইউনিভার্সিটি (কাফু)-এর স্পোর্টস উইং আয়োজিত এ টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় মোট সাতটি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ব্যাচ ৩২, ৩৩, ৩৫ ও ৩৭। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলছে ব্যাচ ৩১, ৩৪ ও ৩৬।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখা, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন জোরদারের লক্ষ্যেই প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী দিনগুলোতে প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সেরা দল চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group