| বঙ্গাব্দ
ad728
ad728

গ্রাম আদালত সক্রিয় করতে ব্যবস্থাপনা কমিটির সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 605 বার পঠিত
গ্রাম আদালত সক্রিয় করতে ব্যবস্থাপনা কমিটির সভা
ছবির ক্যাপশন: গ্রাম আদালত সক্রিয় করতে ব্যবস্থাপনা কমিটির সভা


নিজস্ব প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফসিার সৈয়দ ফারহানা পৃথা সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা অফিসার ইনর্চাজ ও সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা পর্যায়রে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিক বৃন্দ।

আয়োজিত সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতি হিসাবে উপস্থিত বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় না থাকার ফলে গ্রামের ছোট খাটো বিরোধ গুলা নিষ্পত্তি করা সম্ভব না হওয়ায় যেতে হচ্ছে থানা ও কোটে। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার সহ নানা রকম বিশৃঙ্খলা বাড়ছে। তাই যে সকল ইউনিয়ন সমূহ মামলা গ্রহণ হচ্ছে না সেই সকল ইউনিয়নে মামলা গ্রহণ ও পরিচালনা করা হচ্ছে দ্রুত গ্রাম আদালত বিচার ব্যবস্থা চালু করার জন্য পরার্মশ প্রদান করেন। পাশাপাশি উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা এই কমিটির মূল কাজ হিসাবে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ সঠিক বিচার পায় এবং গ্রাম আদালতের প্রশাসনিক কাজগুলো সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এই বিষয়ে সহযোগিতা ও নজরদারী করার জন্য আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত সদস্যবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালঞ্জেসমূহ তুলে ধরেন এবং তা উত্তরণে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ গ্রাম আদালতের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ ফারহানা পৃথা সভায় গৃহীত সদ্ধিান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে মতামত ও পরার্মশ প্রদান করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group