| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর হামলা হেলমেট পরিহিত হামলাকারীসহ গ্রেপ্তার-২

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-07-2026 ইং
  • 5 বার পঠিত
ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর হামলা   হেলমেট পরিহিত হামলাকারীসহ গ্রেপ্তার-২
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর হামলা হেলমেট পরিহিত হামলাকারীসহ গ্রেপ্তার-২


ছাগলনাইয়া প্রতিনিধি:  

ছাগলনাইয়ায় মোহনা টিভির সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদারের ওপর হামলা ও মারধরের ঘটনায় হেলমেট পরিহিত এক হামলাকারীসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া মামলা নম্বর-৯ (তারিখ: ১০ জুলাই ২০২৬) এর ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড ধারায় তদন্ত চলমান রয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে এবং থানার মোবাইল টিমের সহায়তায় প্রথমে মামলায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে গতকাল শনিবার  ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলার সময় হেলমেট পরে মুখ ঢেকে অংশ নেওয়া আরেকজনকে প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. ইউনুস (৪৭), পিতা: মো. নিজাম উদ্দিন, সাং- জয়চাঁদপুর, ২নং ওয়ার্ড, শুভপুর ইউনিয়ন, ছাগলনাইয়া, ফেনী। ২. ইমাম হোসেন (২২), পিতা: ইউনুস নবী, গ্রাম- জয়চাঁদপুর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। পুলিশ জানায়, হামলার সময় তিনি হেলমেট পরে মুখ ঢেকে অংশ নিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোহনা টিভির সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদারের ওপর হামলার নিন্দা জানিয়েছে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ। 

এদিকে সাংবাদিক সজিবের উপর হামলা প্রতিবাদে কর্মরত সাংবাদিক শনিবার সকালে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group