পরশুরাম প্রতিনিধিঃ
ফেনীতে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা। তিনি পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা।
গত সংসদ নির্বাচনে ফেনী ১ আসনে বিএনপি দলীয় প্রার্থীর রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন তানজিয়া আফরিন এলিনা। তাকে নিয়ে পরশুরামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় তানজিয়া আফরিন এলিনা নারী অধিকার, সামাজিক
উন্নয়ন দেশের জনগণের সাথে যোগাযোগ জোরদারে কাজ করে আসছেন। কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়ার ওপর এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে। তানজিয়া আফরিন এলিনা জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক । এর আগে কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ছাত্রদলের ২ নং সদস্য ছিলেন। ছাত্র জীবনে তিনি পরশুরাম সরকারি কলেজ ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রনেত্রী হিসেবে পতিত স্বৈর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলেন। উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপিরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এ ক্ষেত্রে তানজিয়া আফরিন এলিনার প্রার্থী হওয়ার আগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
তানজিয়া আফরিন এলিনা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি পরশুরাম, ফুলগাজী ও ছাগললাইয়ার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |