| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে উচ্ছেদ অভিযানে বাধা রেলওয়ের কর্মচারীর ওপর হামলা, আটক-১

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 353 বার পঠিত
ফেনীতে উচ্ছেদ অভিযানে বাধা  রেলওয়ের কর্মচারীর ওপর হামলা, আটক-১
ছবির ক্যাপশন: ফেনীতে উচ্ছেদ অভিযানে বাধা রেলওয়ের কর্মচারীর ওপর হামলা, আটক-১


স্টাফ রিপোর্টার :

ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এক রেলওয়ে কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তেনা ব্যবসায়ী মো. মনসুর (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওয়ার্কার সুপারভাইজার মামুন হোসেন একটি অভিযোগ করেন। 

তিনি অভিযোগে জানান, গত বৃহস্পতিবার দিনব্যাপী ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের দখলকৃত জায়গা উচ্ছেদে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। ওই অভিযানের জেরে শনিবার সকালে লাইনে কাজ করার সময় অবৈধ  দখলদার তেনা ব্যবসায়ী মো. মনসুর এসে তাকে উচ্ছেদ অভিযানের ইন্ধনদাতা বলে অভিযোগ করেন এবং অতর্কিত হামলা চালান।

তিনি আরও জানান, হামলাকারী তার ওপর সাবাল দিয়ে আঘাত করে হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আশপাশের অন্যান্য কর্মচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। পাশাপাশি, হামলাকারী অন্য কর্মচারীদের ওপরও হামলার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগে আরও বলা হয়, মনসুর দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ফেনী সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শফিকুর রহমান বেতু মিয়ার ছেলে। এ বিষয়ে ফেনী রেলওয়ে স্টেশন জিআরপি থানার পরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, রেলওয়ে কর্মচারীর ওপর হামলার ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মনসুরকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group