শহর প্রতিনিধি:
রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং দোষী ব্যক্তির দ্রুত শাস্তির দাবীতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জুনিয়র ব্রাদার্স স্পোর্টস ক্লাব।
গতকাল শুক্রবার জুমআ নামাজের পর ফেনী শহরের দাউদপুর সুইমিংপুল এলাকায় এ কর্মসূচী পালিত হয়। এতে ক্লাবের সদস্য, স্থানীয় শিশু কিশোর ও খেলোয়াডবৃন্দ অংশ নেয়।
ছোট্ট শিশু রামিসা
-কাজী নুরুল আফছার
নিভে গেলো ছোট্ট প্রদীপ আঁধার হলো গাঁ!
রামিসারই কান্না যেন ভাসে দিগন্তে আজ ।
ফুলের মতো নিষ্পাপ প্রাণ মাটির বুকে ঘুম।
মানবতার বুকের ভেতর জাগে বিষাদের-ঝড়।
কে ছিনিয়ে নিলো হাসি নিষ্ঠুর অমানিশায়?
কোন পাষাণের হাতে রক্ত ঝরলো বর্বর হায়না।
মায়ের চোখে অশ্রু নেমে নদী বয়ে যায়,
বাবার বুকের আর্তনাদে আকাশ বাতাস কেঁদে।
রামিসা ছিল ভোরের পাখি স্বপ্নভরা মন!
নৃশংসতায় থেমে গেলো জীবনেরই গান।
খেলার মাঠে আজও বুঝি পড়ে আছে ছায়া,
বন্ধু ডাকে “ফিরে আয় তুই”, ফেরে না সে মায়া।
অমানুষ যদি মানুষ হতো, জাগত বিবেক প্রাণ!
নিষ্ঠুরতার আগুন তবে করতো না অবসান।
শিশুর চোখে স্বপ্ন থাকে,
নীল আকাশে রঙিন ডাকে,
সেই স্বপ্নে যে আঘাত হানে—
মানবতা আজ কাঁদে প্রাণে।
ফুলের মতো নিষ্পাপ প্রাণ,
ভেঙে দিলে থামে না গান,
আইনের হাতে হোক বিচার,
অন্যায়ের পথে জ্বলুক আগুনের আঁচার।
শিশুর হাসি দেশের আলো,
তাদের রক্ষা সবার আগে,
যে নরপিশাচ ছিন্ন করে মন,
তার জন্য কঠোর হোক আইন ও বিধান।
ন্যায়ের পথে জাগুক দেশ,
অশ্রু মুছে উঠুক রেশ,
শিশুর নিরাপদ আগামীর তরে
অপরাধীর শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম ।
মায়ের কোলের কান্নারধ্বনি
কাঁপিয়ে তোলে ধরণীখানি,
শিশুর প্রতি নিষ্ঠুরতা চিরতরে বন্ধ হোক।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |