| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে টমটম চালক জাফরের নাম শহীদ তালিকায় গেজেটভুক্ত করার দাবী পরিবারের

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-08-2026 ইং
  • 15 বার পঠিত
ফেনীতে টমটম চালক জাফরের নাম শহীদ তালিকায় গেজেটভুক্ত করার দাবী পরিবারের
ছবির ক্যাপশন: ফেনীতে টমটম চালক জাফরের নাম শহীদ তালিকায় গেজেটভুক্ত করার দাবী পরিবারের


নিজস্ব প্রতিনিধি:

ফেনীতে টমটম চালক জাফর আহমদের নাম জুলাই গণঅভ্যূত্থানে শহীদ তালিকায় তুলে গেজেটভূক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এ দাবী তুলেন নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম। 

তিনি বলেন, আমার স্বামী শহীদ জাফর আহমদ ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। তিনি টমটম চালিয়ে পরিবারের খরচ চালাতেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের শুরু থেকে তিনি বিএনপি কর্মী হিসেবে ফ্যাসিবাদ বিরোধী, কর্মসূচিতে মাঠে সরব ছিলেন।

ফলে আ’লীগের সন্ত্রাসীরা তার উপর ক্ষুব্ধ হয়। সন্ত্রাসীরা তাকে মারার জন্য বাড়িতে এসে হুমকি ধমকি দিয়ে যায়। ঘটনার দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় ফেনী পৌরসভা ও জেলখানা সংলগ্ন মাস্টারপাড়া রোডে অবস্থান নেয়া আ’লীগ নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে ফেলে যায়। খবর পেয়ে আমার মেয়েকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পথচারীদের সহযোগিতায় আমার স্বামী জাফর আহমদকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আমি আছিয়া বেগম বাদী হয়ে ফেনীর আদালতে জি আর মামলা নং- ৩৮২/২৪ দায়ের করি। মামলায় ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দীন চৌধুরীকে প্রধান আসামী করে, ফেনী সদর আসনের সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, হাজী রহিম উল্যাহ ও জানে আলমসহ মোট ২০৫ জনকে আসামী করা হয়। কিন্তু অদৃশ্য কারণে শহীদ জাফরকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। 

আমি পরিবার নিয়ে অভিভাবকহীন অবস্থায় দারিদ্রতার মাঝে জীবন যাপন করছি। আমার পরিবারে আয় রোজগারের কেউ নাই। ফলে শহীদের পরিবার হয়েও আমি মানবেতর জীবন যাপন করছি। আমরা আপনাদের মাধ্যমে শহীদ জাফর আহমদের আত্মত্যাগের স্বীকৃতি ও জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে নিহত জাফরের মেয়ে সোনিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group