শহর প্রতিনিধি ;
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ওআনোয়ার হোসেন পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী, জেলা তাঁতি দলের সদস্য সচিব ইয়াসিন বাবু, যুগ্ন আহবায়ক শাজাহান পাটোয়ারী, সদদর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব রুমন,যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম শাহী ও পৌর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন প্রমূখ।
এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |