| বঙ্গাব্দ
ad728
ad728

আইজিপির সঙ্গে স্টার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 127 বার পঠিত
আইজিপির সঙ্গে স্টার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: আইজিপির সঙ্গে স্টার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ


স্টার লাইন ডেস্ক:

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন ।

গতকাল সোমবার (২ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎকালে স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির এমডি হাজী আলাউদ্দিন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দেশের ৩২তম আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির।

আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাবের মেম্বার, ঢাকা ক্লাবের মেম্বার। এছাড়াও এপিবিএন স্কুল এন্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

আলী হোসেন ফকির ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি কসোভা ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।  আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হন আলী হোসেন ফকির। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমযাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।  গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি।

আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group