নিজস্ব প্রতিনিধি
আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র ১২তম চার্টার দিবস ক্লাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়।
২৩ জুন ২০১৫ তারিখে ২৩ জন চার্টার মেম্বার নিয়ে ক্লাবটি ফেনী শহরের তৃতীয় ক্লাব হিসাবে রোটারী ইন্টারন্যাশনালের চার্টার প্রাপ্ত হয়। ক্লাবটির স্পন্সরে একটি রোটার্যাক্ট ও একটি ইন্টার্যাক্ট ক্লাবসহ রোটাকিডস নামে শিশুদেরও একটি ক্লাব চালু রয়েছে। ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে মিল্লাত গার্ডেন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
ক্লাবটির চার্টার মেম্বার সাবেক সভাপতি সাইদুল মিল্লাত মুক্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, পিপি শাহ আলম ভুঁঞা, মুর্শিদে এলাহী শিপন, এলাহী হানিফ খন্দকার, চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী, সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল, সেক্রেটারী ইলেক্ট ওবায়দুল্লাহ মামুন। রোটার্যাক্ট প্রেসিডেন্ট তারেক আজিজ ভুঁঞা। পিপি ফরহাদ উদ্দিন ভুঁঞা পাশা, রোটার্যাক্ট সেক্রেটারী ইলেক্ট ফারিয়ান হাবীব, রোটা কিডস সানিউল মিল্লাত সাহির সহ রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |