| বঙ্গাব্দ
ad728
ad728

ফিরোজ আলমের মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটির শোক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-03-2026 ইং
  • 791 বার পঠিত
ফিরোজ আলমের মৃত্যুতে  ফেনী রিপোর্টার্স ইউনিটির শোক
ছবির ক্যাপশন: ফিরোজ আলমের মৃত্যুতে ফেনী রিপোর্টার্স ইউনিটির শোক


স্টার লাইন ডেস্ক:

সাংবাদিক ও গবেষক, দৈনিক সুপ্রভাত-ফেনীর প্রধান সম্পাদক এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ফিরোজ আলম এর মৃত্যুতে শোক জানিয়েছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় তারা বলেন, এক সময়ের তুখোড় ক্রীড়া সাংবাদিক ও সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ফিরোজ আলম নব্বইয়ের দশকে আনন্দপত্র পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন। এরপর ক্রীড়া সাংবাদিক হিসেবে দৈনিক মিল্লাত, লাল সবুজ, কালবেলা, দৈনিক রূপালী’তে কাজ করেছেন। ঢাকা থেকে প্রকাশিত ক্রীড়া পাক্ষিক খেলা পত্রিকায় প্রথমে রিপোর্টার পরে নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ছিলেন ক্রীড়া বিষয়ক ফিচার লেখক। বিভিন্ন পত্রিকায় তার অনেক ফিচার ছাপা হয়েছে। তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সিনিয়র সদস্য ছিলেন। 

ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার পর প্রথম কমিটির তিনি কোষাধ্যক্ষ ছিলেন। পরে তিনি ক্রীড়া সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

ফিরোজ আলমের মৃত্যুতে

দৈনিক স্টার লাইন পত্রিকার শোক

ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক সুপ্রভাত ফেনী’র প্রধান সম্পাদক, লেখক ও গবেষক ফিরোজ আলমের মৃত্যুতে দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিনসহ পত্রিকার সকল সাংবাদিক শোক জানিয়েছেন। 

এক শোক বার্তায়, দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন বলেন, সিনিয়র সাংবাদিক, গবেষক, কলাম লেখক ও ইতিহাসবেত্তা ফিরোজ আলমের মৃত্যুতে ফেনীর মানুষ হারিয়েছেন একজন নিভৃতচারী গুণীমানুষকে। মরহুম ফিরোজ আলম ছিলেন, অত্যন্ত বিনয়ী ও নিরেট ভদ্রলোক। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন ব্যাংকার। সোনালী ব্যাংক থেকে সদ্য অবসর প্রাপ্ত ফিরোজ আলম ব্যাংকে চাকুরির আগে ও পরে সংবাদপত্রের একজন সুনিপুণ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য ফিরোজ আলম তার সাহিত্য মিশ্রিত সুলেখনির দ্বারা সাংবাদিকতার জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। ফেনীর সাংবাদিকদের মধ্যে ফিরোজ আলম শিকড়ের সন্ধ্যানে সবসময় ছিলেন অগ্রগণ্য। লিখিছেন ৭টি বই । আরোও ৬টি বইয়ের কাজ যন্ত্রস্থ। এরই মধ্যে তার  মৃত্যু আমাদেরকে দারুণ ভাবে হতাশ করেছে। 

তার মৃত্যুতে দৈনিক স্টার লাইন পরিবার শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। 


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group