| বঙ্গাব্দ
ad728
ad728

আজ ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টুসহ ৪ এমপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-07-2026 ইং
  • 28 বার পঠিত
আজ ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টুসহ ৪ এমপি
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কমার্সের নব-নির্বাচিতদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ফেনী আসছেন আবদুল আউয়াল মিন্টুসহ ৪ এমপি



নিজস্ব প্রতিনিধি:


ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচনে নবনির্বাচিতদের অভিষেক  অনুষ্ঠানে যোগ দিতে আজ ফেনী আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী  আবদুল আউয়াল মিন্টু এমপি। সকাল সাড়ে ১০ ঘটিকায়  ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অংলকৃত  করবেন তিনি। এতে বিশেষ অতিথি থাকবেন,  ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত থাকার কথা রয়েছে। আজ প্রথম বারেরমত ফেনীতে কোন অনুষ্ঠানে একইমঞ্চে ফেনীর ৪ এমপিকে দেখা যাবে। 

এছাড়াও অনুষ্ঠানে শপথ প্রদান অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ পাঠান ও সহ-সভাপতি জাফর উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুশফিকুর রহমান পিপুল। 

শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন উপকমিটির আহবায়ক মুশফিকুর রহমান পিপুল শুক্রবার রাতে জানান, দীর্ঘদিন পর  ঝাঁকজমকপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ফেনীর ৪ এমপিসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তি এবং জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 


এর আগে ২৭ জুন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে  সম্মিলিত পরিষদের ২২ জন ও গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২ জন প্রার্থী বিজয়ী হন। ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল আমীন খান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় হারুন অর রশীদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটাভোটিতে জুনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট এবং মো. মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিতরা হচ্ছেন, মো. নুর উদ্দিন (১৭৭), সাবরিনা চৌধুরী (১৫৪), মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া (১৫৩), মো. সারাফাত হোসেন চৌধুরী (১৪৪), মো. নুরুল আবছার মজুমদার (১৩৮), ইদ্রিস আলী (১২৮) এবং মো. সোলায়মান (১২৫)। 

সহযোগী ক্যাটাগরির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম (২২৫), রমিজ উদ্দিন আহমেদ (২০২), আরিফুল ইসলাম মাহমুদ (১৯৯), তৌহিদুল ইসলাম (১৯৭), মোহাম্মদ তামিম (১৮৯), মো. মাহবুবুল হক (১৮৭), মোহাম্মদ আবু তালেব মজুমদার (১৮৬), মো. শোয়াইব (১৮৫), হাবিবুর রহমান (১৮২), বিবি কুলসুম (১৮১), মোস্তফা কামাল (১৭৯) এবং এনএন জীবন (১৭৬)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group