পরশুরাম প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলার সামগ্রিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়য়া। সম্প্রতি তাঁর কার্যালয়ে পরশুরাম প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি এম এ হাসানের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধিদল নতুন ইউএনও-কে শুভেচ্ছা জানান এবং স্মারক হিসেবে বই উপহার দেন। মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।
ইউএনও অতনু বড়ুয়া বলেন, “জনগণের কল্যাণ নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। প্রশাসন ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করা সম্ভব।” তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।
এ সময় পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ নতুন ইউএনওর সফল কর্মকাল কামনা করে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কাজে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |