| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞা মোবাইল কোর্টে জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 556 বার পঠিত
দাগনভূঞা মোবাইল কোর্টে জরিমানা
ছবির ক্যাপশন: দাগনভূঞা মোবাইল কোর্টে জরিমানা


দাগনভূঞা প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪টি মামলায় ৩১ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

গতকাল মঙ্গলবার দুপুরে দাগনভূঞা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দুপুরে দাগনভূঞা বাজারের ‘বাংলা হোটেল’ ও ‘মদিনা হোটেল’-এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে হোটেল দুটির রান্নাঘরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। বিশেষ করে- ফ্রিজে রান্না করা খাবার ও কাঁচা মাংস একসাথে স্তূপ করে রাখায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ভোক্তা অধিকার ক্ষুণ্ন ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' অনুযায়ী বাংলা হোটেলকে ২০ হাজার টাকা, মদিনা হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্য করে হেলমেট ও বৈধ লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২ জন আরোহীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম জানান, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রশাসনের এই ধরনের তদারকি ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group