| বঙ্গাব্দ
ad728
ad728

রমজানে অসহায়দের পাশে ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 181 বার পঠিত
রমজানে অসহায়দের পাশে ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’
ছবির ক্যাপশন: রমজানে অসহায়দের পাশে ‘এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন’


দাগনভূঞা  প্রতিনিধি:

আত্মমনবতার সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা সংগঠন 'এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন' এর পক্ষ থেকে নোয়াখালী ও ফেনী জেলার দেডশতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রামাদন ফুড প্যাক বিতরণ করা হয়েছে। এছাড়াও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন ও শ্রমজিবীদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।  প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও সংগঠনটি মানবিক এই কর্মসূচি বাস্তবায়ন করে।

কর্মসূচির আওতায় নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামে অনুষ্ঠিত রামাদান ফুডপ্যাক,  সেলাই মেশিন ও অটোরিকশা বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,  নোয়াখালী ৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

সংগঠনের ট্রেজারার বিশিষ্ট ব্যবসায়ী আতিক হোসেন রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফয়সাল, বিরাহিমপুর সমাজের সেক্রেটারি কুতুবউদ্দিন মোত্তাকি,  ব্যবসায়ী ইউসুফ, আবদুল আউয়াল বাবু ও সানাউল্লাহ প্রমুখ।

মানবতার কল্যানে আমরা এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের দুবাই প্রবাসী এক তরুন ব্যবসায়ী এম সাখাওয়াত হোসেন সমাজের অবহেলিত, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষকে এগিয়ে নেয়ার মহান সেই উদ্দেশ্য নিয়ে ১ জানুয়ারি ২০২২ সালে নিজের নামে গড়ে তুলেছেন 'এম. সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন'। তার নিজ জেলার পাশাপাশি সারাদেশব্যাপী সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি। শিশু কল্যাণ, যুব কল্যাণ, শারীরিক ও মানসিক অসমর্থ্য ব্যক্তিদের কল্যাণ, পূর্ণবাসন, দুঃস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের সেবাসহ বিভিন্নভাবে মানবকল্যাণে নিয়োজিত এই সামাজিক সংগঠনটি।

সংগঠনটি কাজ করে যাচ্ছে সমাজকে ক্ষুধা, দারিদ্রদ্র্য, নিরক্ষর, ভিক্ষুকমুক্ত ও বৈষম্যহীন করে সর্বোপরি একটি আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। এছাড়া কর্মহীন ও দরিদ্রদের কর্মসংস্থানের ব্যবস্থা, বাল্যবিয়ে রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী সমাজকে আত্মনির্ভরশীল, পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং গৃহহীনদের গৃহনির্মাণসহ সব ধরনের সেবামূলক কর্মকাণ্ডের জন্যই যেন জন্ম সংগঠনটির।

প্রতিষ্ঠালঘ্ন থেকে 'এম সাখাওয়াত হোসেন  ফাউন্ডেশন' একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

২৪ এর বন্যায় এ সংগঠনের পক্ষ থেকে নেয়া হয় অনেক মহতি উদ্যোগ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রান্না করা ও শুকনো খাবার পরিবেশন, বন্যার্তদের ত্রানসামগ্রী বিতরণ ও পূণর্বাসনে ভূমিকা রেখেছে 'এম সাখাওয়াত হোসেন ফাউন্ডেশন'।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group