| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 250 বার পঠিত
ফুলগাজীতে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ
ছবির ক্যাপশন: ফুলগাজীতে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজী উপজেলায় ২৩ কেজি গাঁজাসহ এক যুবককে সিএনজি চালিত অটোরিকশাসহ পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

গত সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার বরইয়া এলাকায় আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশের হাতে সোপর্দ করা ওই যুবকের নাম নজরুল ইসলাম রাফি (২৪)। সে ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের লক্ষীপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় লোকজনদের ভাষ্যমতে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়ন থেকে একটি দ্রতগামী সিএনজি চালিত অটোরিকশা ফেনীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দরবারপুর ইউনিয়নের রাস্তা মাথা নামকস্থানে এলে স্থানীয় লোকজন অটোরিকশার পথ গতিরোধ করার চেষ্টা করে। এসময় গাড়িটি বেপরোয়া গতিতে ইউনিয়নের বরইয়া গ্রামে ঢ়ুকে পড়ে। স্থানীয় লোকজন ওই যুবকসহ অটোরিকশাটি আটক করে। পরে লোকজন অটোরিকশায় থাকা ২৩ কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করে ফুলগাজী থানা পুলিশকে খবর দেন।   

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ফুলগাজী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এঘটনায় অপর ২ ব্যক্তি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group