| বঙ্গাব্দ
ad728
ad728

মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ ফেনী নদীতে জেলা প্রশাসন-মৎস্য বিভাগের অভিযান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 33 বার পঠিত
মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬  ফেনী নদীতে জেলা প্রশাসন-মৎস্য বিভাগের অভিযান
ছবির ক্যাপশন: ফেনী নদীতে জেলা প্রশাসন-মৎস্য বিভাগের অভিযান



এস.এন আবছার: 

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ বাস্তবায়নে ফেনী নদীতে দিনভর অভিযান চালিয়েছে ফেনী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর।

সোমবার ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও জেলা মৎস্য অফিসার মোঃ মাসুদুল হাছান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) চয়ন বড়ুয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: আবদুল্লা আল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার  মারজান হোসাইন, সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার।

অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

অভিযানকালে নদীতে জীবীকা নির্বাহকারী জেলে সম্প্রদায় ও মৎস্যজীবীদের সাথে কথা বলেন জেলা প্রশাসক, এসময় তিনি বলেন মা ইলিশ রক্ষা করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, ইলিশের সমৃদ্ধি বাড়বে। জেলা মৎস্য অফিসার বলেন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে  মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সচেষ্ট ছিলাম। জেলে এবং মৎস্যজীবীদের মাঝেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যা ইতিবাচক।

উপজেলা সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল জানান, অভিযান কালে জেলে সম্প্রদায় ও মৎস্যজীবীদের সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিসারসহ কর্মকর্তাগণ।

উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার জানান, এবারের মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে মৎস্য বিভাগ থেকে সচেতনতামূলক সভা, মাইকিং, বেনার, লিপলেট বিতরণসহ নানা ভাবে প্রচারণা চালানো হয়েছে।  এবং সরকারি নির্দেশনা পালনে জেলে সম্প্রদায় ও মৎস্যজীদের মধ্যে ভালো সচেতনতা দেখা গেছে। মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ,  জেলে ও মৎস্যজীবীরা  সহযোগিতা করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group