ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর হরিপুর গ্রামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
গতকাল শনিবার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা। উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন,পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব কাজী সেলিম, যুগ্ম আহ্বায়ক শহীদ উল্লাহ পঞ্চায়েত, সদস্য শহীদ উল্লাহ কালাম, মহিলা দলের নেত্রী সুলতানা মুন্নিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে স্বপন, দিদার, সুবেল এবং বাদল।
পরিদর্শনকালে এমপি মজনু বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।
এর আগে গত ৮ জুন গভীর রাতে ছাগলনাইয়া উপজেলার ৬ নং পাঠাননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর হরিপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে স্বপন, দিদার, সুবেল এবং বাদলের বাড়িতে।
ক্ষতিগ্রস্ত স্বপন জানান, তাদের পরিবারের থাকা আরবাবপত্র নগদ অর্থ স্বর্ণালংকার ঘরসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুলক কান্তি বড়ুয়ার নেতৃত্বে অগ্নিকাণ্ডের খবর শোনা মাত্র ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা যাবত অগ্নি নিবাপনে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বাড়তে পারে তবে বিদ্যুৎ চর্চারগীর থেকে এই অগ্রগণদের ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |