| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সদর উপজেলায় ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত সেরা প্রতিষ্ঠান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 5387 বার পঠিত
ফেনী সদর উপজেলায় ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত  সেরা প্রতিষ্ঠান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়
ছবির ক্যাপশন: ফেনী সদর উপজেলায় ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত সেরা প্রতিষ্ঠান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়


সদর প্রতিনিধি: 

ফেনী সদর উপজেলায় Startup, Science project and Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের উপস্থাপিত ইনোভেশন আইডিয়া বিচারকদের প্রশংসা অর্জন করে এবং সৃজনশীলতা, বাস্তব প্রয়োগযোগ্যতা ও উপস্থাপনার মান বিবেচনায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। এছাড়াও প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে ফেনী সরকারি কলেজ এবং ৩য় স্থান অর্জন করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

পরে অনুষ্ঠানের সভাপতি ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা সেরা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এডুকেশন এঙ্েিলন্স সাপোর্ট স্কিমের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার। প্রকল্প মূল্যায়নে বিচারকের দায়িত্বে ছিলেন ফেনী সরকারী কলেজের প্রভাষক ওমর ফারুক, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক আহমদ ফারুক আজম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার। 

আগামীকাল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে বিজয়ী স্কুলের শিক্ষার্থীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group