| বঙ্গাব্দ
ad728
ad728

মুক্তিযুদ্ধে মাইন বিস্ফোরণে পা হারানো মৃদুল রানীর পাশে পরশুরাম প্রশাসন স্বাবলম্বী করতে নানা উদ্যোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 323 বার পঠিত
মুক্তিযুদ্ধে মাইন বিস্ফোরণে পা হারানো মৃদুল রানীর পাশে পরশুরাম প্রশাসন   স্বাবলম্বী করতে নানা উদ্যোগ
ছবির ক্যাপশন: মুক্তিযুদ্ধে মাইন বিস্ফোরণে পা হারানো মৃদুল রানীর পাশে পরশুরাম প্রশাসন স্বাবলম্বী করতে নানা উদ্যোগ


পরশুরাম প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা হারিয়েছিলেন মৃদুল রানী। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই বীর নারীর অবদানের স্বীকৃতি ও তাঁর পরিবারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ফেনীর পরশুরাম উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা সম্প্রতি পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামে চৌধুরী বাড়ীর মৃদুল রানীর বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে মৃদুল রানীর চিকিৎসার খরচ ও জীবনমান উন্নয়নের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়াও মৃদুল রানীর স্বামীর ছোট দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল উপহার হিসেবে প্রদান করেন যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাঁর পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group