মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেফতার। গত রোববার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ২০ পিস ইয়াবাসহ জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. জীবন (১৯), হাটহাজারী উপজেলার মীরহাট এলাকার মৃত রফিকের ছেলে মোহাম্মদ রাজু (২৫), ৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদসহ কাটাছরা ইউনিয়নের উত্তর বামনসুন্দর এলাকার অলি উল্লা (৪৫), পরোয়ানাভুক্ত আসামি জোরারগঞ্জ ইউনিয়নের নাহেরপুর এলাকার মনির আহাম্মদ প্রকাশ বুলু মাস্টারের ছেলে মো. সাদেক হোসেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি খিলমুরারী এলাকার মৃত রবিউল হোসেনের ছেলে মীর হোসেন (৪৫) ও ফৌজদারি কার্যবিধি মামলার আসামি ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকার মো. সেকান্দর আলীর ছেলে মো. জসিম (৩৯)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, ফৌজদারি কার্যবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ নিমূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |