ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি’র দল থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের মাঝে দলীয় পরম বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতাকল সোমবার বিকেলে পাঠাননগর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সেলিমের সঞ্চালনায় এই ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র আলমগীর বি.এ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ন মহবায়ক, কামরুল চৌধুরী, আব্দুল মমিন, শাহেদ সদর উদ্দিন জুগলুল, সহিদ উল্ল্যাহ মজুমদার, সাইফুল ইসলাম, সহিদ উল্ল্যাহ পঞ্চায়েত, সিরাজুল ইসলাম মজুমদার, বিএনপি'র সদস্য সহিদ উল্ল্যাহ কালাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম, সদস্য পরম সংগ্রহ করেন ৭ নং ওয়ার্ড যুব দলের সদস্য শাহ মুহাম্মদ শহিদুল করিম, ৩ নং ওয়ার্ডের ২০১১ এবং ২০১৬ তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি বিএনপি নেতা আবু বক্কর ভূঁইয়া, প্রমুখ সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সকল অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী সদস্য পরম সংগ্রহ করেন। ১২ মে রাত ৮ পর্যন্ত এই সদস্য ফরম বিতরণ ও জমাদান কর্মসূচি চলবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |