| বঙ্গাব্দ
ad728
ad728

নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 438 বার পঠিত
নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিনিধি:

ফেনী-১ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর সাথে গত বুধবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।ছাগলনাইয়াস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ছাত্রশিবির ফেনী জেলা, শহর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর শাখার নবনির্বাচিত সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, জেলা অফিস সম্পাদক আশরাফুল হক সোহেল, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, জেলা সাহিত্য সম্পাদক মোহাম্মদ আসিফ, ফেনী কলেজ সভাপতি ফখরুল ইসলাম পলাশসহ ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ তাদের সংগঠনের সামগ্রিক কার্যক্রম সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

এসময় সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে ছাত্রশিবিরের পক্ষ থেকে সংসদ সদস্যকে নববর্ষের প্রকাশনা ও পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group