| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় চাঁদার দাবীতে রাস্তার নির্মাণ কাজে বাঁধা

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 20-02-2026 ইং
  • 160 বার পঠিত
দাগনভূঞায় চাঁদার দাবীতে  রাস্তার নির্মাণ কাজে বাঁধা
ছবির ক্যাপশন: দাগনভূঞায় চাঁদার দাবীতে রাস্তার নির্মাণ কাজে বাঁধা


দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা  পৌরসভার ফাজিলের ঘাট রোড়ে পুরান থানার সংযোগ সড়কে  চাঁদার দাবীতে এক্সেলেটরের গাড়ির চাবি নিয়ে চলে যায়  দূর্বৃত্তরা।  বুধবার দুপুরের  এ ঘটনা ঘটে। এলাকায় জনসাধারণ বলেন আমরা রাস্তাটি নিয়ে আমরা অনেক বছর কষ্ট করেছি।  কিন্তু বর্তমানে চাদার জন্য কাজটি বন্দ হয়ে যাবে সেটা মাতে পারতেছিনা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

কাজের ঠিকাদার আবদুল কাদের অভিযোগ করেন একটি চক্র দীর্ঘদিন থেকে নির্মাণ কাজে চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দেয়ায় আজকে দুপুরে আঁধারে গাড়ির চাবি নিয়ে যায় এবং চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে যায় আমার লোকজনদের ।  এই রাস্তায় আরও ছয় মাস আগে হয়ে যাওয়ার কথা ছিল  কিন্তু তখনও বাধা  দেওয়ায় আমরা কাজটি করতে পারিনি। পূর্বে আমি  দাগনভূঞা থানা প্রশাসন থেকে কোন সহযোগিতা পাইনি। এখন আমাদের নির্বাচনের পর আমাদের দাগনভূঞা গর্ব আবদুল আউয়াল মিন্টু সাহেব এমপি ও মন্ত্রী হয়েছেন আশাকরি এসব চাঁদাবাজদের তিনি দমনের ব্যবস্থা গ্রহণ করবেন।

এই বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমান  বলেন বিষয়টি আমরা শুনেছি। কারা জড়িত আমরা খুজে বের করার চেষ্টা করছি।এবং যতবড় সন্ত্রাসী ও চাঁদাবাজ হোক আমরা আইনের আওতায় নিয়ে আসব।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group